
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বকুলতলা রেলওয়ে এলাকার লীজকৃত পুকুর দখলের চেষ্টা করছেন স্থানীয় ভূমিদস্যুরা। লীজের পুকুরে মাছ চাষ বন্ধ করে ভূমিদস্যুরা সেখানে গাছ লাগিয়ে বেড়া দিয়ে দেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেড়া উঠিয়ে নেয়ার জন্য ভূমিদস্যুদের নির্দেশ দেন। ভূদিস্যুদের হুমকির ভয়ে পুকুরে লীজ নেয়া জলিল গাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি বকুলতলা এলাকার ১টি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু গত ক� দিন ধরে এলাকার চিহ্নিত ক�জন ভূমিদস্যু পুকুরটি তাদের দিয়ে দেয়ার জন্য তাকে বলতে থাকেন। গত ১৮ জুলাই শুক্রবার দুপুরে ওই এলাকার জাহাঙ্গীর বেপারী (৪০), খালেদ বেপারী (৩০)সহ ক�জন জোর করে পুকুরটি দখলের জন্য চারপাশে সীমানা দিয়ে বেড়া দিয়েছেন। চাঁদপুর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ ওই এলাকায় অভিযান চালানের পর ভূমিদস্যুরা পলাতক রয়েছে। পুকুর নিয়ে যাতে কোনো আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে জন্য ভুক্তভোগী জলিল গাজী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোনাম:
বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
