
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর সদর উপজেলা বালিয়ায় মুরগীর ফার্মে কাজ করার সময় মো. সিরাজ গাজী (৫০) নামের এক বৃদ্ধা শ্রমিক বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে ঐ এলাকার সাইফুদ্দিন আহমেদের ফার্মে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত সিরাজ গাজী বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের (জয়নাল মাষ্টার) গাজী বাড়ির মৃত. লতিফ গাজীর ছেলে। বর্তমানে তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। নিহতের ছেলে মানিক গাজী জানায়, সাইফুদ্দিন আহমেদের মুরগীর ফার্মে আমার বাবা ২ বছর যাবত কাজ করে। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে গিয়ে দেখি, তিনি পানির মটর মেশিনের উপর পড়ে আছে। পরে মেইন সুইচ বন্ধ করে বাবাকে উদ্ধার করা হয়। ততক্ষনে তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ ওলি জানায়, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
