রফিকুল ইসলাম বাবু ॥
ফরিদগঞ্জ উপজেলার বোনের বাড়িতে গিয়ে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষপান করে লিটন গাজী নামে ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে বলে জানাযায়। এ ঘটনাটি ঘটেছে ২৭ সেপ্টেম্বর দুপুরে ফরিদগঞ্জ চতুরা বাড়ীতে।
জানাযায়, লিটন তার বড় বোনের মাধ্যমে গত ৩ বছর পূর্বে সমিতি থেকে ১ম দফায় ৭০ হাজার টাকা ও ২য় দফায় ৫০ হাজার টাকা লোন করে। লিটনের লোনকৃত টাকা পরিশোধ করার জন্য সমিতির লোকজন তার বড় বোনকে তাগিদ দিলে তাতে অসহ্য হয়ে তার বোন তাকে নানাভাবে টাকার জন্য চাঁপ দেয়। কিন্তু অর্থনৈতিক দুর্বল হওয়ায় লিটন সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। গতকাল ফরিদগঞ্জ চতুরায় বাড়ী মৃত লিটনের ছোট বোনের শ্বশুড়বাড়ীতে লিটনের বড় বোন ও লিটনসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠান উপলক্ষে একত্রিত হয়। সেখানে কিস্তির টাকা নিয়ে লিটন তার বড় বোনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটনের সাথে গালমন্দ ও ধাক্কাধাক্কি শুরুহয় বড় বোন ও পরিবারের লোকজনের সাথে। লিটন বিষয়টি সহ্য করতে না পেরে ঘরে থাকা ধানক্ষেতের ঔষধ সেবন করে আত্মহত্যা করার পথ বেঁছে নেয়। তাকে বাড়ীর লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরবর্তিতে তার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। মৃত লিটনের ১পুত্র ১ কন্য সন্তান রয়েছে। তার নিজ বাড়ী চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ এলাকায়।
