
খোরশেদ আলম শিকদার,
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রভাত ফেরিতে শিক্ষক ইব্রাহীম সরকারের ওপর সন্ত্রাসী হামলা করেছে লাকশিবপুর গ্রামের আলমগীর সরকারের ছেলে তুহিন সরকার,সহোদর তানভির সরকার (বাবু),কালু সরকারের ছেলে সায়েদ সরকার। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বাদী হয়ে ঐ দিনই মতলব দক্ষিণ থানায় মামলা করেছে। হামলার ৯দিন পার হলেও অজ্ঞাত কারনে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দমকি দিচ্ছে।
এদিকে শিক্ষক ইব্রাহীম সরকারের ওপর হামলা কারীদের গ্রেফতারের দাবীতে বিদ্যালয়ের ক্ষুদ্ধ শিক্ষার্থীরা ২১ ফেব্র“য়ারী সড়ক অবরোধ, ২৩ ফেব্রয়ারী মানব বন্ধন,২৪ ফেব্রয়ারী থেকে ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিল কমৃসুচী চালিয়ে আসছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,জাতীয় দিবসে প্রকাশ্যে শিক্ষকের ওপর নগ্ন হামলাকারী সন্ত্রাসী তুহিন সরকার, তানভির সরকার (বাবু),সায়েদ সরকার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দমকি দিচ্ছে। প্রশাসনের নিরবতা নিয়ে তাদের মনে নানাহ প্রশ্নের দানা বেধেছে। অভিলম্ভে তাদেরকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছে।
