
মতলব উত্তর প্রতিনিধি :মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ( এনায়েতনগর সাহেব বাজার) গত শনিবার দিনগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নাশকতার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ গতকাল রোববার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় প্রতিবাদ মিছিল ও সভা করেছে।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের সদস্য খোরশেদ আলম, স্থানীয় আ’লীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা তরুণলীগের সাধারন সম্পাদক শরীফ হোসেন প্রধান, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সম্পাদক আল-ইমরান, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ প্রমুখ।
বক্তব্যে মিনহাজ উদ্দিন খান, বলেন, বিএনপি-জামায়াত ও ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের এই কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে। তারা এখন শান্তির দেশে অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করছে। যারা এ নাশকতার সাথে জড়িত তাদের মতলবের পবিত্র মাটিতে ঠাঁই নেই। তিনি আরও বলেন, এতিমদের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়ার পেটুয়া বাহিনীকে যেকোন ভাবে মতলব থেকে প্রতিহত করবে ছাত্রলীগ। তারা আমাদের কার্যালয়ে আগুন দিল না তো নিজের ঘরেই আগুন দিল। এ আগুন সন্ত্রাসীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপুর নেতৃত্বে যেকোন ভাবে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেড়া, আসবাবপত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির ছবি যুক্ত ব্যানার পুড়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
