
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা চাঁদপুর-রায়পুর সড়কের পাশে সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান এ. খায়ের কিন্ডারগার্টেন এর সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন এর যুগ্ম মহাসচিব মোঃ রোকনুজ্জামান রোকন। গত ২৬ জানুয়ারি সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবগঠিত পরিচালনা পর্ষদের সকল সদস্যদের সম্মতি ও সিদ্ধান্তের আলোকে তাঁকে সভাপতি মনোনীত করা হয়। গতকাল রোববার দুপুরে দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা কার্যালয়ে নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকনকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সভাপতি হিসেবে বরণ করে নেন। নবগঠিত কমিটির অন্যান্যরা হচ্ছেন: সহ-সভাপতি ইউপি সদস্য মো. জাকির হোসেন খান, মো. শাহজালাল নান্নু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক (পদাধিকার বলে), সদস্য: জাকিয়া শামীম, মো. রফিকুল ইসলাম, সিরতাজ বেগম (মায়া), মো. নুরুজ্জামান খান, মো. শাহ্ জালাল উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. জাহিদুল ইসলাম মিলন। সভায় বিদ্যালেয়র পূর্বের কমিটির বাতিল, প্রধান শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত ও দীর্ঘ আলোচনা করা হয়। নব গঠিত কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন দীর্ঘদিন শিক্ষার মান উন্নয়নে স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন এবং কাজ করে আসছেন। তিনি বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও নিজ গাছতলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদ এর সদস্য। এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে চাঁদপুরজমিন টাওয়ারস্থ ৫ম তলায় হযরত হাফেজ্জী হুজুর (রহ.) মাদ্রাসা ও এতিমখানা চালু করেছেন। অত্র প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা ও সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। যেসব সংগঠনের মাধ্যমে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সেবামূলক কাজ করছেন।
শিরোনাম:
শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
