মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের হানিরপাড় গ্রামে নানা’র বাড়িতে বিদ্যুৎপৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্র আলী ইসলাম (১৩) মৃত্যু হয়। মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় হানিরপাড় গ্রামের নানা’র বাড়ির পাশে এসডিএফ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজের পানির মোটর থেকে আলী ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়। তিনি ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের খলিল আখন্দের ছেলে। আলী ইসলাম নানার বাড়ি হানিরপাড় বাস করে নীলনগর উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছে।
আলী ইসলাম বিদ্যুৎপৃষ্ট হলে সাথে সাথে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মতলব উত্তর থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
