আগে নিজ পরিবারকে নিরাপদ রাখতে খেয়াল রাখুন ——–পুলিশ সুপার শামসুন্নাহারপিপিএম
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার সকালে শহরের মধ্য ইচলী আহম্মদিয়া ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মাদক ইভটিজিং,বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী শপথ বাক্যপাঠ করান চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। প্রধান আলোচকের বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী সভাপ্রধানে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আঃ রব ভূঁইয়া, শামছুল হক মন্টু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, মাননিয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন সবই বন্ধ হবে। মাদক ধীরে ধীরে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তাকে হিতাহিত জ্ঞান শূণ্য করে তুলছে পিতা-মাতাকে হত্যা পর্যন্ত করছে। ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জঙ্গিবাদ ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে আমাদের সন্তানদের আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ইসলাম কখনো হত্যার কথা বলে না। সেই জায়গাতেও আমাদের কাজ করতে হবে। প্রতিটি পরিবার আগে নিজ পরিবারকে নিরাপদ রাখতে খেয়াল রাখুন। তাহলেই সমাজ থেকে মাদক,ইভটিজিং,বাল্যবিবাহ এবং সন্ত্রাস কমে আসবে।
প্রধান আলোচকের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, সামাজিকভাবে আমরা যদি প্রতিবাদ করি এবং প্রতিরোধ গড়ে তুলি মাদক কেনো কোনো অপরাধই আমাদের সমাজে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ঘোষনা করেছে দেশবাসী তাতে সাড়া দিয়ে সাধুবাদ জানিয়েছে। মাদকের সাথে আমাদের কোনো আপস নেই। মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য যা যা করার দরকার জননেত্রী শেখ হাসিনা তাই করবে।
তিনি আরো বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে তবে, আন্তরিকতার অভাব নেই। আগামী ৩ মাসের মধ্যে ট্রাকঘাটের অবৈধ বালু ও ইটের ব্যবসা তুলে দেওয়া হবে। বর্ষার পরে রাস্তাটির কাজটি হবে এবং লন্ডনঘাটের আবর্জনা রাখার জন্য নদীর উপর আলাদা স্থান নির্মাণ কাজ চলছে। এ বিষয়ে এলাকাবাসীর সহযোগীতা প্রয়োজন। সমাজ ও দেশের স্বার্থে কেউ কোন সামাজিক ব্যাধির সাথে আপোষ করব না।
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, ইনশাল্লাহ এই এলাকাকে মাদক মুক্ত রাখতে আমরা কাজ করে যাবো।১১নং ওয়ার্ডকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জেলার প্রথম মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষনা করব।
জেলা ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সদস্য ও বিশিষ্ট্য সমাজসেবক আব্দুর শুক্কুর মস্তান, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর আয়শা রহমান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শাহজাহান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. ওমর পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মো. হামিম পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. আমির হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো. নাজমুল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার জয়নাল আবেদীন জনু, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন তালুকদার, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম আই মমিন খান, বিশিষ্ট সমাজসেবক মো. আবুল মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক জলকাদের ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মো. ইউসুফ খলিফা, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিব ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো. মনির ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মো. খলিল হাওলদার, বিশিষ্ট সমাজসেবক মো. আজিজ খলিফা, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নয়ন মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন তালহা যুবায়ের। পরে চাঁদপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারীর মৃত্যুতে সমাবেশের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে।
