
মনিরুল ইসলাম মনির,
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করে। উপজেলার জহিরাবাদ ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ওই ছাত্রী পড়াশোনা করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিতা বুধবার দুপুরে মেঘনা নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে পার্শ¦বর্তী বাড়ির জাকির হোসেন বেপারী (৪৭) ভিকটিমের মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক জাকির হোসেন বেপারী ফরাজীকান্দি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত. শামসুল হক বেপারী ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক। ঘটনার পর ধর্ষিতা ছাত্রী বাড়ি ফিরে এ কথা তার মাকে জানায়। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই দিনই পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, দুই এসআইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে আসামী জাকির হোসেন বেপারী স্বপরিবারে পলাতক রয়েছে বলে জানা গেছে।
ধর্ষিতা ছাত্রীর বাবা জানান, আমি খুবই গরিব মানুষ। আমি অন্যের জমিতে কাজ করে সংসার চালাই। আমার তিন মেয়ে ও এক ছেলে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইব্রাহিম জানান, ধর্ষনের অভিযোগে মামলা হওয়ার পর বৃহস্পতিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষায় জন্য চাঁদপুরে নেয়া হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার বাবা বাদি হয়ে ধর্ষনের অভিযোগ করলে ধর্ষণ আইনে মামলা নেয়া হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
