রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর মডেল থানার পুলিশ মেঘনা নদীতে ভাসমান অবস্থায় গলিত এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্বার করেছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর নদীর পাড়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্বার করা হয়। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই রাশেদুজ্জামান জানান, লাশের শরীরে ২টি আঘাতের চিহৃ রয়েছে। তার শরীরে সবুজ গেন্জি ও পায়জামা পরিহিত ছিল। ধারনা করা হচ্ছে,তাকে আঘাত করে হত্যা করা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
