স্টাফ রির্পোটার ॥
॥ চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিন উপজেলায় মাদক পাচার কালে ইয়াবাসহ হাতেনাতে আটক ভুয়া ডিবি ও সাংবাদিক নামধারী ৩ জন কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা ব্যবসায়ী ও সকল অপকর্মের হোতা মনির খান এখানো পলাতক রয়েছে। গতকাল আটক ৩জনকে ডিবি পুলিশ আদালতে প্রেরণ করলে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়। আটকৃতদের ও ইয়াবা মামলার পলাতক আসামী মনির খানারের বিরুদ্ধে চাঁদপুরের বেশ কয়েকটি পত্রিকায় ও অনলাইনে ফলাওভাবে সংবাদক প্রকাশ হওয়ায় সে সাংবাদিকদের ফোন করে বিভিন্ন হুমকী দিচ্ছে। উল্লেখ্য মতলব দক্ষিন থানায় ডিবি পুলিশের উপ পরিদর্শক ইসমাইল খন্দকার ৫জনকে আসামী করে মাদক মামলা দায়ের করেন। মামলা নং-৪ তারিখ ৭-৮-১৫। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মতলব দক্ষিন বহরি গ্রামে ডিবি পুলিশের উপ পরিদর্শক ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চারিয়ে মনির খানের সহযোগী
অপরাধ চক্র সাপ্তাহিক পত্রিকায় নামধারী ভুয়া সাংবাদিক মুরাদ হোসেন মুসা (৩২) মহসিন তালুকদার (২৫) ও মুক্তার হোসেন প্রধানিয়া (২৫) কে হাতেনাতে ৩২ পিস ইয়াবা সহ আটক করে। এসময় চাঁদাবাজ মামলা আসামী ও মাদক ব্যবসায়ী মনির খান ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিপূর্বে মাদক মামলার পলাতক আসামী ও চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম জাফরাবাদ সিরাজ খানের বাড়ির মৃত জব্বার খানের ছেলে মনির খান বাবুরহাট জিন্টু সুপার মার্কেটের তৃতীয় তলায় চাঁদাবাজী ও শীলতহানির ঘটনায় আটক হয়ে জেল হাজতে যায়। জেল থেকে বের হয়ে সে তার সহযোগী মতলব উত্তর এনায়েত নগরের বিল্লাল হোসেনের ছেলে মুরাদ হোসেন মুসা কে সাথে নিয়ে ইয়াবা বিক্রি এবং বিভিন্ন উপজেলায় পাচার করা শুরু করে।মনির খান নিজেকে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম সংগঠিত করেছে। সাধারণ মানুষদের ভয়-ভীতি দেখিয়ে ও চাঁদপুরের বিভিন্ন জায়গায় কবিরাজদের কাছ থেকে টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে। ইতিপূর্বে তাকে শাহারাস্তিতে ফেনসিডিল সহ পুলিশ আটক করেছে। বিভিন্ন জায়গায় তার এই অপকর্মের ঘটনায় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দেয়। এই ধরনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে ইয়াবা ফেনসিডিল ও পেথিডিন ব্যবহার করে মাদকাসক্ত হয়ে চাঁদাবাজী ছিনতাই ও পতারনা সংঘটিত করেছে। অবশেষে তার সহযোগীদের হাতেনাতে ইয়াবা সহ আটক করেছে। বর্তমানে মনির খান ডিবি পুলিশের গ্রেফতার আতঙ্কে গাঁ ঢাকা দিয়েছে।
শিরোনাম:
বুধবার , ২২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
