
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে এই প্রথম জি আরপি পুলিশ অভিযানে বড় সফলতা মুখ দেখেছে। চাঁদপুর বড়স্টেশন রেলওয়ে প্লাটর্ফম থেকে ৩৫ লক্ষ টাকার ১০টি স্বর্নের ভার সহ মৃধল ধর (৪০ ) কে আটক করেছে জি আরপি পুলিশ। গত শনিবার রাত ১১টায় জি আরপি থানার এ এস আই আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে। জানা যায়, চট্রগ্রাম পটিয়া গুবিন্দের খিল ধরপাড়ার মৃত জুনু রাম ধরের ছেলে স্বর্ন চোরা কারবারি মৃধল ধর ৩৫ লক্ষ টাকার ১০টি স্বর্নের ভার সহ চট্রগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন যোগে চাঁদপুর বড়স্টেশন রেলওয়ে প্লাটর্ফমে এসে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর জি আরপি পুলিশ তার প্যান্টের ব্যল্টের ভিতর সেলাই করা অবস্থায় ১০টি স্বর্নের ভার সহ তাকে আটক করে। জি আরপি পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে স্বর্ন চোরা কারবারি মৃধল ধর ৩৫ লক্ষ টাকার ১০টি স্বর্নের ভার সহ চট্রগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন যোগে চাঁদপুর বড়স্টেশন এসে যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে তাকে চাঁদপুর বড়স্টেশন রেলওয়ে প্লাটর্ফম থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। স্বর্ন চোরা কারবারি মৃধল ধর এর পূর্বে স্বর্নের বেশ কয়েকটি চালান এভাবে পাচার করেছে।স্বর্ন চোরা চালানির সাথে চাঁদপুরের আরো কয়েকজন জরিতো রয়েছে বলে আটক মৃধল ধর জানিয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
