চাঁদপুর সদর উপজেলার শাহমোহাম্মদপুর ইউনিয়নের মহামায়া বাজার থেকে ফেন্সিডিল সহ ইয়াছিন বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাত ১০টায় মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আমিনুল ও আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহামায়া বাজারের পাশে বিজ্রের উপর থেকে তাকে গ্রেফতার করে। জানা যায়, দীর্ঘদিন যাবত পশ্চিম লোধের গাঁও সিরাজ বেপারীর ছেলে ইয়াছিন বেপারী (২৪) ফেন্সিডিল ইয়াবা ও গাজা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। এছাড়াও ঐ এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সে ডিবি ও পুলিশের নাম ভাঙ্গিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২পিস ফেন্সিডিল সহ পুলিশ গ্রেফতার করতে সম হয়। আটককৃত ইয়াছিন বেপারী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় মহামায়া মাদকের ডিলার আশ্রাফের কাছ থেকে ফেন্সিডিল নিয়ে পাইকারী ও খুচরা বিক্রি করে। মাদকের বড় চালান এনে আশ্রাফ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছে। আটকৃত ইয়াছিন বেপারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
চাঁদপুরে এক মাসে ৮শ’ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায়
চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ’ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট... বিস্তারিত
চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

