
মিজান লিটন
চাঁদপুর জেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ৩০ জনের নাম ঘোষণা করে কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। গত ১২ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৩০ জনের মধ্যে ১ জন আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক ও ১৫ জন সদস্য রয়েছেন। তারা হলেন : আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ (মানিক), যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, সফিক দেওয়ান, মনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, এম. এ শুক্কুর পাটোয়ারী, আলহাজ্ব ইমাম হোসেন, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুন-অর-রশিদ, জয়নাল আবেদীন, মোঃ হুমায়ুন কবির প্রধান, সদস্যবৃন্দ মোঃ নুরুল হুদা, আ.ন.ম. এহছানুল হক মিলন, এম.এ. মতিন, জি.এম. ফজলুল হক, আলমগীর হায়দার খান, শেখ মতিউর রহমান, লায়ন মোঃ হারুনুর রশিদ, সফিউদ্দীন আহমেদ, ইঞ্জিঃ মোঃ মমিনুল হক, এস.এম. কামাল উদ্দীন চৌধুরী, আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার, রাশেদা বেগম হীরা, নূরুল ইসলাম মৃধা, বাচ্চু ভূঁইয়া, শেখ আব্দুর রশিদ। ৭১ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির অবশিষ্ট সদস্যবৃন্দের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
