কাজী রাসেল:আগামীকাল সিরিজ জয় এর জন্য বেলা ২ টা ৩০ মিনিট এ মিরপুর মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।এদিকে ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য সিরিজে ফেরা।কাল জিতে গেলেই সিরিজ বিজয় নিচিত হবে বাংলাদেশ এর। প্রথম দুই ওয়ানডের দুটিতেই জিতে সিরিজে ২-০ এগিয়ে বাংলাদেশ।তাই খানিকটা চাপেই সামির দল।বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম সরাসরি সিরিজ জয়ের লক্ষ্যের কথাটা বললেন না। বলেননি কারণ, টানা দুটি বড় জয়ের পর তাঁর মাথায় হয়তো ওয়েস্ট ইন্ডিজকে ‘ধবলধোলাই’ করার ব্যাপারটাও ঘুরপাক খাচ্ছে! মুশফিকুর বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এখনো ভয়ংকর দল। তবে দল হিসেবে আমরাও ভয়ংকর। ঢাকায় ম্যাচগুলো হয়তো কঠিন হবে। তবে আশা করছি ঢাকাতেও একইভাবে জিতব আমরা।’
শিরোনাম:
শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
