
অভিজিত রায় ॥
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় বিজয় মেলা মঞ্চে রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল ১৭ডিসেম্বর বুধবার রাত ৮ টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।
জয় করবো বাংলাদেশ এ গানের সাথে নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন তৌফিক শাওন, রিপন, বাপ্পি, রাব্বি, রাকিব, শামীম, তানজিব, অন্ত, সাইফুল, ছামাদ, রাব্বানি, রনি, মোবারক, হাসান, শাহাদাত, হোসেন, ইমরান, হোসাইন, মুক্তা, মেঘলা, ছিনহা, রক্সি, ফারজানা, সুমি, সুকণ্যা, সুথি, স্মৃতি, মিতু, মুনমুন, পুতুল, প্রিয়া, রাজু, ফারভেজ, রিমন, হদয়, সাগর, রাহাত সহ অন্যান্য নৃত্য শিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন তৌফিক শাওন। রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শক প্রাণ ভরে উপভোগ করেছে।
শিরোনাম:
বুধবার , ২০ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
