ফাহিম শাহরিন কৌশিক খান:-
চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়ন থেকে হত্যা মামলা প্রধান আসামী আঃ রহমান (৪০) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় মডেল থানার চৌখোস পুলিশ অফিসার এস.আই আবু সাঈদ ও রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, নারায়নগঞ্জ জেলার নবীগঞ্জ নওয়ার্দা আলোচিত গৃহবধু নিশা হত্যা মামলার আসামী আঃ রহমান কুমিল্লায় আত্মগোপনে থাকার পর চাঁদপুরে তার দেশের বাড়ী ৯নং বালিয়া ইউনিয়নের দণি বালিয়া গ্রামে অসার পর পুলিশ তাকে গ্রেফতার করে। গত ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে আঃ রহমান ও তার শ্যালক তাজুল ইসলামের স্ত্রী নিশা বেগমের সাথে বাগবিতন্ড হয়। এসময় আঃ রহমান উত্তেজিত হয়ে নিশা বেগমে বেদম মারধর করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর পর আসামী আঃ রহমান পালিয়ে যাওয়ায় তাজুল ইসলাম বাদী হয়ে নারায়নগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১(১২) ২০১৪। মামলা হওয়ার খবর শুনে আসামী আঃ রহমান নারায়নগঞ্জ থেকে কুমিল্লা গিয়ে আত্মগোপনে থাকে। গতকাল বৃহস্পতিবা কুমিল্লা থেকে চাঁদপুরে তা গ্রামের বাড়িতে আসেন। এসময় মডেল থানার চৌকোস পুলিশ অফিসার আবু সাঈদ খবর পেয়ে ৯নং বালিয়া ইউনিয়নের জব্বর ঢালীর দোকানের পার্শ্বে মাঝি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আঃ রহমান দীর্ঘদিন যাবত নারায়নগঞ্জ থেকে রিক্সা চালাতেন। সেখানে থাকা অবস্থায় তাজুল ইসলামের বোন কে বিয়ে করেন। তাজুল ইসলাম বিদেশ যাওয়ার জন্য তার স্ত্রী নিশা বেগম আঃ রহমানের কাছ থেকে ৬০হাজার টাকা হাওলাত নেয়। সেই টাকার জন্য ঘটনার দিন রাতে এ হত্যার ঘটনা ঘটে। আঃ রহমান ৯নং বালিয়া ইউনিয়নের দনি বালিয়া নুরুল ইসলামের ছেলে। এব্যাপারে অভিযুক্ত মামলার প্রধান আসামী আঃ রহমান জানান, স্বামীকে বিদেশ পাঠাবার কথা বলে নিশা বেগম যে টাকা ধার নেয়েছে সে টাকার চাওয়ায় বাকবিদন্ড সৃষ্টি হয়। এক পর্যায়ে নিশা আঘাত করলে তাকে পাল্টা আঘাত করার কারণে এঘটনা ঘটে। মামতার তদন্তকারী কর্মকর্তা নারায়নগঞ্জ থানার এস.আই জুবায়ের আসামী গ্রেফতার হবার খবর শুনে চাঁদপুরে এসে তাকে নিয়ে যায়।

