
দিন আর ক্ষণ ঠিক রেখে ছেলে আব্দুল আউয়াল (৫০) মারা যাওয়ার ঠিক ৭ দিন পর মারা গেলের বাবা আবুল বাসার ওরফে লেদু মিয়া (৭৫)। এক সপ্তাহের ব্যবধানে ছেলের পর বাবা যেদিন মারা গেছেন সেদিনই মৃত ছেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় তাদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি হাজীগঞ্জ শহরের। বাবা-ছেলে দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ছেলে আব্দুল আউয়ালের রিপোর্ট গতকাল পজিটিভ আসে।
জানা যায়, গত ৫ জুন শুক্রবার সকাল ৯টায় ছেলে আব্দুল আউয়াল (৫০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। গতকাল ১২ জুন তার রিপোর্ট পজিটিভ আসে। ছেলে মারা যাওয়ার ঠিক ৭ দিন পর গতকাল ১২ জুন শুক্রবার সকাল ৯টায় বাবা আবুল বাসার প্রকাশ লেদু মিয়াও করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। তাদের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ সর্দার বাড়ি। আব্দুল আউয়াল হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ছিলেন।
আব্দুল আউয়াল মারা যাওয়ার আগের দিন ৪ জুন (বৃহস্পতিবার) করোনা পরীক্ষার নমুনা দেন। এর পরের দিন ৫ জুন (শুক্রবার) সকালে তিনি মারা যান। এদিকে মারা যাওয়ার পরে বাবা আবুল বাসার লেদু মিয়ারও করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ কর্তৃপক্ষ। গতকাল ছেলের পজিটিভ রিপোর্ট আসার দিনই বাবা মারা গেলেন। বাবা ছেলে দু’জনেই নিজ বাড়িতে মারা যান। উভয়কে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বাবা-ছেলের করোনা স্যাম্পল নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সোয়েব আহমেদ চিশতী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে স্যানেটারী পরিদশক মোঃ জসিম উদ্দিন জানান, গত ২৯ এপ্রিল হাজীগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকে আজ (গতকাল) পর্যন্ত ৩৯ জন করোনা উপসর্গে মারা যান। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ আসে।
মৃতরা হলেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মৃত বিদ্যাসাগর বণিক, আবুল কাশেম ও জাহাঙ্গীর হোসেন এবং উপজেলার রাজারগাঁও গ্রামের ফাতেমা বেগম।
গতকাল শুক্রবার পর্যন্ত হাজীগঞ্জে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন মারা গেছেন, ৫ জন সুস্থ হয়েছেন, ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং ১৪ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে একাধিক ব্যক্তির ২য় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারা পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী পরীক্ষায় নেগেটিভ আসলে তাদেরকে করোনামুক্ত ঘোষণা করা হবে।
