
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । এরই মধ্যে উক্ত ইউনিয়নে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল বিতরণ সম্পন্ন হয়েছে ।
জানা গেছে, প্রতি মাসেই এ চাল বিতরণ কার্যক্রম চলবে । সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ উক্ত ইউনিয়নে টেক অফিসারের দায়িত্ব পালন করছেন । উক্ত ইউনিয়নে মোট ৬১৬ জন হতদরিদ্র এ সুবিধা পাচ্ছে । প্রতি মাসে ১০টাকা করে জনপ্রতি ৩০কেজি করে এ চাল দেওয়া হয় । ইউনিয়নের জনগন ১০টাকা কেজি চাল পেয়ে মহাখুশী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে । এ ব্যাপারে গতকাল রবিবার মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, আমার ইউনিয়নে হতদরিদ্রের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । হতদরিদ্রের তালিকা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মতামত সাপেক্ষে যাছাই-বাছাই করে করা হয়েছে এবং সুষ্ঠুভাবে বিতরন করা হচ্ছে । ইউনিয়নে সরকারিভাবে নিযোগপ্রাপ্ত দু’জন ডিলার এ চাল হতদরিদ্রের মাঝে বিতরণ করে থাকে । ১নং থেকে ৫নং ওয়াডের্র ডিলার আল আমিন ও ৬নং থেকে ৯নং ওয়ার্ডের ডিলার রাজ্জাক গাজী । বিষয়টি আমি নিজে সার্বিক মনিটরিং করছি । ইউনিয়নের জনগনও ১০টাকা করে এ চাল পেয়ে মহাখুশী এবং জনগন বিষয়টিকে স্বাগত জানিয়েছে । এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রবাসের কারো নাম তালিকায় অর্ন্তভূক্ত করা হয়নি । যতটুকু জানি স্থানীয় মেম্বার মোঃ দেলোয়ার হোসেন সর্দার বাড়ীর কয়েকজন গরীব মহিলাদের তালিকায় অর্ন্তভুক্ত করেছেন । যাদেরকে তালিকায় রেখেছেন তারা প্রকৃত পক্ষে অত্যন্ত অসহায় । তাদের দুএকজন বিদেশ থাকলেও তারা পরিবারের খোঁখজবর রাখেন না । এখানে কোন অনিয়ম করা হয়নি । ওই এলাকার অসহায় মানুষই এ চাল পাচ্ছে । জনগনের হক জনগনের কাছে পৌঁছানোই আমাদের জনপ্রতিনিধিদের দায়িত্ব । আমি এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাই । এ ব্যাপারে গতকাল রবিবার রাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান,সদরের হতদরিদ্রের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে । কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি । মনিটরিং করা হচ্ছে । এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,মৈশাদীর ৬নং ওয়ার্ডের হতদরিদ্রের তালিকায় দুএকজন প্রবাসে থাকে মর্মে একটি প্রশ্ন উঠেছে । বিষয়টি উক্ত ইউনিয়নের সেক্রেটারী ও স্থানীয় মেম্বারকে ডেকেছি । তারা বলেছে ,প্রবাসের থাকে এমন কারো নাম দেওয়া হয়নি । তবে পরিবারের অসহায় মহিলাদের নাম দেওয়া হয়েছে । তারপরও তাদের ছবিসহ আনতে বলেছি ।
