চাঁদপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর কাযালয় আসলে তাকে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরে চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সাথে কুশল বিনিময় করেন এবং পত্রিকার উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুবক্কর মানিক।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
