
মোঃ জামাল হোসেনঃ আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঠাকুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, প্রয়োজনে যুবদল ছাত্রদলের প্রাক্তণ ত্যাগী নেতাদের নিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে
বিএনপিতে কোনো প্রকার গ্রুপিং বরদাস্ত করা হবে না। যারা গ্রুপিং করবে তাদের প্রতিহত করা হবে। যুবদল অত্যন্ত গুরত্বপূর্ণ সংগঠন, যারা অতিতে ছাত্র রাজনীতি করেছেন তাদেরকে যুবদলের দায়িত্ব দেয়া হয়েছে। বিগত ৩০ বছরে যুবদল যা করতে পারেনি, বর্তমান শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদল তা করে দেখাবে। বর্তমান যুবদল কর্মী নির্ভর হবে, শক্তিশালী যুবদলের কর্মী হিসেবে আমি সব সময়ে কাজ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। সভা আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব আলম, উপজেলা ছাত্র দলের আহবায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু, মেহার দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আকতার হোসেন নান্নু, মেহার উত্তর যুবদল নেতা জহিরুল ইসলাম, টামটা দক্ষিণ যুবদল নেতা মোঃ নজরুল ইসলাম, ফারুক হোসেন, টামটা উত্তত যুবদল নেতা হাজী আহসান, রায়শ্রী উত্তর যুবদল নেতা মোঃ কামাল হোসেন, মোঃ খোরশেদ আলম, রায়শ্রী দক্ষিণ যুবদল নেতা ডাঃ রবিউল, মোঃ জিয়াউর রহমান, চিতোষী পূর্ব যুবদলের আহবায়ক মোঃ আবদুল হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন হোসেন মায়ন হোসেন, চিতোষী পশ্চিম যুবদল নেতা মোঃ লিটন মিয়া, মোঃ মিজানুর রহমান, মজিবুর রহমান, সূচীপাড়া দক্ষিণ যুবদল নেতা মোঃ তাজুল ইসলাম, আব্দুর রহমান মাষ্টার, মিশু, সূচীপাড়া উত্তর যুবদল নেতা মোঃ মনির হোসেন, ইউপি সদস্য কামরুল ইসলাম পাটওয়ারী, সেচ্ছা সেবক দল নেতা তোফায়েল আহমেদ সোহেল, মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক শাহ আলম, যুব নেতা আলী হায়দার, মহসিন, স্বপন, শাহ জালাল, জানে আলম প্রমুখ।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
