ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরতে ঢাকায় ইলিশ মেলার আয়োজন করা হবে
ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয় ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরতে ঢাকায় ইলিশ মেলার আয়োজন করা হবে ………………………..জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার
দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা চাঁদপুর এর জেলা কমিটির ৩য় সভা গতকাল শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল সভাপতির বক্তব্যে বলেন,ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরতে ঢাকায় নামকরা হোটেলে ইলিশ মেলার আয়োজন করা হবে । ইতিমধ্যে ইলিশ মেলার আয়োজনে সরকারের অনুমতি পাওয়া গেছে । তবে ইলিশ মেলার মূল আয়োজনে থাকবে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ।জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা এ ক্ষেত্রে সহযোগিতা করবে । ঢাকায় নভেম্বরের শেষ সপ্তাহ এ ইলিশ মেলা অনুষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে । সেখানে ব্র্যান্ডিংয়ের উপর পুস্তক বাংলা ও ইংরেজীকে প্রকাশ করা হবে । এ পুস্তকের লেখা ক্ষেত্রে কবি সাহিত্যিকদের তুলে ধরতে হবে । উক্ত পুস্তক ইতিহাসের অংশ হয়ে যাবে ।অনেক উন্নত মানের এ পুস্তক প্রকাশ করতে হবে । তিনি আরো বলেন,এ উপলক্ষে আগামী ১৫ দিনের মধ্যে জেলা মৎস্য অফিসারের নেতৃত্বে একটি ওয়েবসাইট তৈরী করবে । এ ওয়েবসাইটে ইলিশের যাবতীয় তথ্য থাকবে । নভেম্বরের ইলিশ বাজার উদ্বোধন করা হবে । আমরা ব্র্যান্ডিং জেলা চাঁদপুর জেলা কমিটি অনেকদূর এগিয়েছে । পরিকল্পনা মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি । পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে । ডিসেম্বরের মধ্যে ব্র্যান্ডিং জেলার একটি সফল বাস্তবায়ন দেখতে পাবেন । এ ক্ষেত্রে চাঁদপুর পৌরসভা মেয়রের পুর্নসহযোগিতা চাই । এখন থেকে ব্র্যান্ডিং জেলা কমিটির সভা ১৫দিন পর পর অনুষ্ঠিত হবে । এ ব্যাপারে সবার সহযোগিতা চাই । আগামী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় সভায় অংশ নেন পুলিশ সুপার শামসুন্নাহার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন ,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) ও ব্র্যান্ডিং জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাই ,চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মজিবুর রহমান,জেলা মৎস্য অফিসার মোঃ সফিকুল ইসলাম,চাঁদপুর সদর ইউএনও উদয়ন দেওয়ান, মতলব দক্ষিনের ইউএনও শহিদুল ইসলাম, কচুয়া ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন,হাইমচর ইউএনও এস এম সরওয়ার কামাল ,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর সনাকের সভাপতি কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ,জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডাঃ সফিকুর ইসলাম ,জেলা তথ্য অফিসার মোঃ নুরুল ইসলাম,পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার, গল্লাক ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন ,চাঁদপুর চেম্বার অব কমাসের্র সহসভাপতি তমাল কুমার ঘোষ , চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা,জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু,চাঁদপুর পৌরভার শহর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী গোলাম মোস্তাফা বাবু,প্রাক্তন সেক্রেটারী মোঃ মনির আহমেদ,জেলা কালচারাল অফিসার আবু সালেহ ,জেলা ছাত্রলীগের সাবে সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান,অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ ।