
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৫৭নং আলগী মৌজার ২৫১নং খতিয়ানের ৭৪৩নং দাগের ১৮শতাংশ ভূমির পৈত্রিক মালিক মৃত বিসম্বর চন্দ্র দাসের পুত্র শ্রী শান্তি চরন দাস। তিনি দির্ঘদিন ধরে ঐ এলাকায় পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করে আসছে। তার এই পৈত্রিক সম্পত্তিতে বেশ কিছুদিন ধরে একই এলাকার মৃত আজিজ মিজির পুত্র মোঃ শাহজালাল মিজি জোড় পূর্বক দখল করে দোকান নির্মান করে রেখেছেন। শাহ জালাল ও তার পুত্র এলাকায় সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ভয়ে অভিযোগকারী এতোদিন কিছু বলতে পারে নাই। না পারার কারনে গত কয়েকদিন পূর্বে একই স্থানে আরেকটি দোকন নির্মানের কাজ শুরু করে। এতে ভোক্তভোগী শান্তি চরন দাস এলাকার লোকজন নিয়ে দোকান নির্মানে বাঁধা সৃষ্টি করে। পরে তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তালুকদারের কাছে মৌখিক অভিযোগ করে বিষয়টি সম্পর্কে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে সোমবার চেয়ারম্যান জাকির হোসেন সরোজমিনে গিয়ে বিষয়টি দেখে ভোক্তভোগী পরিবারকে একটি লিখিত অভিযোগ তার পরিষদে দায়েরের জন্য বলেন।
জানা যায়, রামপুর ইউনিয়নের আলগী গ্রামের ৯নং ওয়ার্ডের বগার গুদারা সংলগ্ন (স্ট্রীল ব্রীজের সাথে) এই দোকান ঘর নির্মান করেছে শাহ জালাল মিয়া। অসহায় শান্তি চরন দাস একেবারেই হত দরিদ্র। তিনি নদিতে জেলের কাজ করে কোন রকম ভাবে দিনাতিপাত করছে। ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী আরো জানায়, ভূমি দখলকারী শাহ জাহান মিয়া ও তার ছেলে সহ এলাকায় বহু সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। বিগত কয়েকদিন পূর্বে ঐ এলাকায় একটি সিএনপি ভাংচুর এবং মহামায়া এলকায় বিদেশ ফেরত প্রাইভেটকার বহনকারী গাড়িতে অগ্নি সংযোগের গঠনায় চাঁদপুর মডেল থান পুলিশ বাপ-ছেলে দু’জনকে আটক করে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। শান্তির পরিবার বর্তমানে আতংকে রয়েছে। কারন তারা যে কোন মহুর্তে জেল থেকে ছাড়া পেয়ে পূণরায় ঐ স্থানে দোকান নির্মানের পায়তারা করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে ভোক্তভোগী পরিবারটি।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
