শাহরিয়ার খান কৌশিক ঃ
চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম জফরাবাদে ঔষধ কম্পানির চলন্ত গড়িতে দূবৃত্তের ছোঁরা ককটেল বোমা বিস্ফোরণ হয়ে এস আর ও চলক বোমার ¯্রন্টিারে গুরুতর আহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টায় রেনেটা লিঃ কম্পানির গাড়িটি হাইমচর থেকে চাঁদপুর ফেরার পথে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানিয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের আবস্থা আসংখা যনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফিরোজ ইসলাম তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।
প্রত্যক্ষদর্শীরা জনায়,আজ রাত সাড়ে ৯টার দিকে ঔষধ কম্পানির ( ঢাকা মেট্রে-ঠ ১৪-১৫১১) চলন্ত গড়িটি পুরাণবাজার পশ্চিম জফরাবাদ আকবর খাঁন বাড়ির সামনে আসার সাথে সাথে হঠাৎ করে দূবৃত্তের গাড়িটি লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি গাড়ির গ্লাস প্রায় ১০ইন্সি জায়গা জুরে ছিদ্র হয়ে ভিতরে প্রবেশ করে বিস্ফরণ ঘটে। এতেকরে গাড়ির ভিতরে থাকা রেনেটা কম্পানির এস আর কুমিল্লা জেলার ফখরুল ইসলাম (৪০) ও চলক আনিছুর রহমান (৩৮) বোমার ¯্রন্টিারে মুখমন্ডলসহ শরীরের অনেকটা অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই ওমর ফারুক ও পুরাণবাজার ফাঁড়ির ইনচার্য মাহাবুবুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থি হন। এই ঘটনায় পুরাণবাজার ফাঁড়ির ইনচার্য মাহাবুবুর রহমান মোল্লা জানান, হরতাল ও অবরোধকে পুজিকরে নাশকতাকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে যারা এই ঘটনার সাথে জরিত তাদেরকে গ্রেফতার করে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে। এছাড়াও এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।

