রাসেল ইমাম বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক নতুন সকাল। তিনি বাংলাদেশের সঙ্গীতকে বিশ্বমানের মনে করেন।
তিনি সম্প্রতি সঙ্গীতাঙ্গনে পা রেখেছেন ‘‘একদিন তুমি” গানের মাধ্যমে। কথা ও সুর করেছন তিনি নিজেই। গানটি একটি মেলো রক গান।
এ গানটির মিউজিক ভিডিও সম্প্রতি ইউটিউব এ প্রকাশ করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন খালেদ সজিব। ভিডিওটি একটি সুন্দর গল্পের মাধ্যমে সাজানো যা এই যুগের তরুনদের কাছে ভাল লাগবে।
রাসেল ইমাম এর ইচ্ছা বাংলাদেশের রক মিউজিক কে ৯০ এর দশকের মত নতুন করে সাজাতে। ‘‘একদিন তুমি” গানের মাধ্যমে তার এ পথচলার শুরু।
