
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরের বড় ষ্টেশন রেলওয়ে ক্লাব রোড এলাকায় অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ গাঁজাসহ আনোয়ার হোসেন খান (৩০) নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনার পর এলাকাবাসী আনোয়ারের পাশর্^বর্তী প্রতিবেশী তাসলিমা বেগমের ঘর ভাংচুর ও তছনছ করেছে বলে অভিযোগ করেন তাসলিমা বেগম। এ ঘটনায় মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯ টায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রাশেদুজ্জামান, এএসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রেলওয়ে ক্লাব রোড এলাকার মফিজুল ইসলাম খানের ছেলে আনোয়ার হোসেন খানের ঘরে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশ আনোয়ার হোসেন খানকে আটক করে মডেল থানায় নিয়ে আসে। এ ঘটনার পর কুখ্যাত মাদক বিক্রেতা শিল্পী বেগমের (বর্তমানে শিল্পী বেগম মাদকসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন যাবৎ চাঁদপুর জেলা কারাগারে কারাভোগ করছে) স্বামী আনোয়ার খানকে আটক করায় আনোয়ারের পাশ^বর্তী প্রতিবেশী তাসলিমা বেগম পুলিশকে গাঁজা উদ্ধারে সহযোগিতা করেছে সন্দেহে তাসলিমার ঘরে আনোয়ারের আত্মীয় স্বজন ও এলাকাবাসী হামলা চালিয়ে তাসলিমার ঘর ভাংচুর ও মালামাল তছনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের বড় ষ্টেশন রেলওয়ে ক্লাবের পিছনে অভিযান চালিয়ে শুক্রবার রাত প্রায় ৯ টার দিকে ২৫০ গ্রাম গাঁজাসহ আনোয়ার খানকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
