শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরে কুমিল্লা রোডে সরকারি কলেজ সংলগ্ন হোটেল আকবরীতে পুলিশ অভিযান চালিয়ে স্কুল পড়–য়া ছাত্রী ও যুবককে আটক করেছে। শনিবার দুপুর ১২ টায় চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টি.এস.আই তাজুল ইসলাম ও এ.টি.এস.আই সুর্দশন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলে অভিযান চালিয়ে স্কুল পড়–য়া দশম শ্রেণির ছাত্রীকে সহ প্রবাশী যুবককে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের সাবেক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছোট মেয়ে চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কেয়া আক্তারকে প্রেমের ফাদে ফেলে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের প্রবাসী রিফাত সিএনজি স্কুটারে উঠিয়ে চাঁদপুরে নিয়ে আসে। লম্পট যুবক রিফাত কৌশলে স্কুল ছাত্রীকে আকবরী হোটেলের তৃতীয় তলায় ২৭নম্বর কক্ষে নিয়ে শীলতাহানির চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে হোটেলের তৃতীয় তলায় পাশের রুমের লোকজন বুঝতে পেরে নতুনবাজার ফাড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধার করে লম্পট রিফাতকে আটক করে থানায় নিয়ে আসে। রিফাত আটক হওয়ার খবর শুনে তার স্বজনরা থানায় এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় রিফাত জানায়, স্কুল ছাত্রীর কেয়ার বড় ভাই বিদেশ প্রভাশী রিপন পাটওয়ারীর স্ত্রী ঝুমার সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন পূর্বে ঝুমা তার ননদ কেয়াকে নিয়ে বড়ষ্টেশন দেখা করতে আসার পর তার সাথে পরিচয় হয়। ঝুমার মোবাইল থেকে কেয়া ফোনে প্রায় তিন মাস যাবত কথা বলে। তারপর থেকে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন তার সাথে কথাবলার জন্য হোটেলে নিয়ে আসার পর এই ঘটনা ঘটে। কেয়ার বড় বোন জানায়, বেশ কয়েকবার বড় ভাই রিপনের স্ত্রী ঝুমা আটক রিফাতের সাথে বিভিন্ন জায়গা ঘুরতে যায়। কিছুদিন পূর্বে তাদের দুজনকে বড় ষ্টেশন নৌকা ভ্রমন করতে দেখা যায়। সংসারে অশান্তি হবে বলে এই বিষয় ভাই রিপন পাটওয়ারীকে জানানো হয়নি। ঝুমার কারণে লম্পট রিফাত আমার ছোট বোন কেয়াকে নিয়ে আসে সর্বনাশ করার চেষ্টা চালায়। এদিকে চাঁদপুরের পুলিশ সামছুনাহার কমিউটিনি পুলিশের ঈদ সা¤্রগী বিতরণ অনুষ্ঠানে মডেল থানায় এসে আটক ছেলে ও মেয়েকে দেখার পর ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ. এনায়েত উদ্দিন পিপি.এম ছুটিতে বাড়িতে থাকায় থানার ওসি তদন্ত আরিচুল হক স্কুল পড়–য়া মেয়েকে তার পরিবারের কাছে হসান্তর করে ও ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

