চাঁদপুর নিউজ রিপোর্ট
পবিত্র ঈদুল ফিতরের শুরুতেই চাঁদপুরে মলম পার্টির সদস্যদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই দূর-দুরান্তের বাস, লঞ্চ ও ট্রেন যাত্রীরা মলম পার্টির খপ্পরে পরে অচেতন হয়ে সর্বস্ব হারাতে হচ্ছে। গত ২ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে খুলনায় যাওয়ার জন্য বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ঝুলধারা ইউনিয়নের মোঃ রোস্তম আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫) চাঁদপুরের উদ্দেশ্যে আসেন। ইফতারের পূর্ব মুহূর্তে তার পাশের সিটে বসে থাকা অপর যাত্রী আলমগীর হোসেনকে ইফতার খাওয়ার জন্য অনুরোধ করেন। তখন তিনি সারাদিনের রোজা ভাঙার জন্য অজ্ঞাত ব্যক্তির দেয়া ইফতার থেকে একটি চপ খেলে অচেতন হয়ে পড়েন। চাঁদপুর বাস স্টেশন আসলে বাসের লোকজন যাত্রী নামার পর আলমগীর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে রাতে ভর্তি করান। গতকাল শুক্রবার অচেতন আলমগীর হোসেনের জ্ঞান ফিরে আসলে তিনি জানান, তার সাথে থাকা নগদ টাকা ও কাপড়ের ব্যাগ অজ্ঞাত ব্যাক্তিরা নিয়ে গেছে। বর্তমানে আলমগীর হেসেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
