
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামের কুমারডুগী মাষ্টার বাজার সড়কে সরকারি গাছ কাটা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে । কোন প্রকার অনুমোদন ছাড়া কিভাবে সরকারি গাছ কর্তন করা হয়েছে এনিয়ে এলাকার সচেতন মানুষের মাঝে নানাহ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানাযায়, শাহমাহমুদপুরের কেতুয়া গ্রামের ছৈয়দ খানের ছেলে মশিউর রহমান মিষ্টু ও কামাল হোসেন মাষ্টার বাজার কুমারডুগী সড়ক থেকে একটি বিশাল গাছ কেটেছে। এ খবর ইউপি চেয়ারম্যানের জানতে পেরে চেয়ারম্যান ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠালে মশিউর রহমান মিষ্ঠু গ্রাম পুলিশদের সাথে খারাপ ব্যবহার করেছে বলে তারা জানিয়েছে। পরিবেশ বান্ধব গাছ কর্তনের নিয়ম কানুন থাকলেও আইন ভঙ্গ করে এ সড়কে কর্তন হচ্ছে প্রতিনিয়ত গাছ। গাছ কাটার বিষয়টি নিয়ে সে দলীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে বিভিন্ন ভাবে অপপচার চালাতে থাকে। ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষনিক ইউপি গ্রাম পুলিশদের ঘটনাস্থলে পাঠিয়ে গাছ না কাটার জন্য নির্দেশ দিয়েছে বলে তিনি জানিয়েছে। উল্লেখ্য মশিউর রহমান মিষ্টু এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫টি সরকারি গাছ কেটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় অভিযোগে শাহমাহমুদপুরের গ্রাম পুলিশ শাহাজান গাজী বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।
