
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরে গরু, ছাগল ও মোটরসাইকেল চুরির অভিযোগে আসামী কসাই আলম বেপারী (৩৬) ও সুমন শেখ নামে এক পেশাদার চোর আটক করেছে পুলিশ।
গত ১৯ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত কসাই আলম মধ্য তরপুরচন্ডী গ্রামের শামছুল হক বেপারীর ছেলে। ১২ টি মামলার মধ্যে ২ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কসাই আলম বেপারী। চাঁদপুর মডেল থানা সূত্রে জানাযায় আলম বেপারির বিরুদ্ধে গরু, ছাগল ও মোটরসাইকেল চুরির একাদিক অভিযোগ রয়েছে।
এদিকে গত ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে হাজী মহসিন রোডে ইয়াকুব ভিলার ভাড়াটিয়া আইএনএন২৪ অনলাইন পত্রিকার সাংবাদিক মোঃ মাসুদ তার মোটরসাইকেলটি সামনে রেখে বাসায় যায়। এর কিছুক্ষন পর এক চোর বাসার সামনে থেকে সাংবাদিক মোঃ মাসুদের চাঁদপুর হ-১১-০৬০০ লাল রংঙ্গের পালসার মোটরসাইকেলটি করে নিয়ে পালিয়ে যায়। হাজী মহসিন রোডে সিসি ক্যামেরা থেকে ফুটেছ সংগ্রহ করে চাঁদপুর মডেল থানার এস আই নুরুল ইসলাম ও এস আই ত্রিনাথ সাহা শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের দ্ইু চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ওয়ারেন্টভুক্ত আসামী কসাই আলম বেপারী ও বাবুর হাটের সুমন শেখ শহরে ও গ্রাম থেকে প্রায় শতাধীক গরু, ছাগল ও মোটরসাইকেল চুরির করেছে। তাদের দু জনকে বেশ কয়েকবার পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
