
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলা সদর এলিভেন্ট ইস্টার জুনিয়র ক্লাব ইন্ড্রয়েট সেট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কমপ্লেক্স মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি ও শাহরাস্তি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন অন্তর, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাংশু বিমল দাস সুমন। এসময় উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোজ্জামেল হোসেন কাজল, যুবলীগ নেতা মোঃ আজাদ হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের এ জুনিয়রদের এ আয়োজন ক্রিকেট খেলার অনুষ্ঠানটি দেখে আমি ম্দ্ধু। আশা করি ভবিষৎতে তোমরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করে আগামীতে আরো ভাল খেলোয়ার হিসেবে অবদান রাখবে। তোমাদের এ খেলার মাঝে সমাজ থেকে মাদক,ইভটিজিং বিভিন্ন অসামাজিক কার্যাকলাপ থেকে তোমরা বিরত থাকবে। উক্ত খেলা ১৬ টি দলে অংশ গ্রহণ করে ফাইনাল খেলা ২ টি দল অংশ গ্রহণ করে। সার্বিক সহযোগিতায় ছিলেন, রাব্বি, শিপন, মনছুর, মানিক,জয়নাল প্রমুখ।এতে মান্নান একাদশ কে হারিয়ে মনছুর একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
