
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তিতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় টামটা দঃ ইউনিয়নের দোপল্লা জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে টামটা দঃ ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ ইব্রাহীম তালুকদার রাজু এর উদ্যোগে এ গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়। আয়োজক সূত্রে জানায়, প্রতিবছরের ন্যায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়, দোপল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলকুড়ি কেজি স্কুল, সোনার বাংলা কিন্ডার গার্ডেন ও দোপল্লা এতিমখানা মাদ্রাসা সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর ৩১০ জন শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এছাড়াও দোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ে ৪টি সিলিং ফ্যান দেওয়া হয় এবং বন্যা ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় পরিবারের মাঝে ৩০টি পরিবারকে ১০ কেজি চাউল করে বিতরন করা হয়। ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ডাঃ মোঃ শফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ওবায়েদুর রহমান মজুমদার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, দোপল্লা বাজার ব্যবসায়ী মোঃ রুহুল আমীন, দোপল্লা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাঁদপুর নিউজ সংবাদ
