মোঃ জামাল হোসেনঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র সহধর্মিনী রুবি ইসলাম অসুস্থ হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সুস্থতা কামনায় মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলীর উদ্যোগে এই মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড.এম. আনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দত্ত, বিদ্যালয় সহ প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল কালাম মোল্লা, মোঃ আজিজ আহমেদ, সাবেক মেহের ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন, নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র সহধর্মিনী রুবি ইসলাম সহ সকল মুসলমানদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহ সাহেব জামে মসজিদের খতিব মাওঃ ছলিমুল্লাহ ও কালিবাড়ী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শাহজাহান।

