

মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তির দুই ইউনিয়নের নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ- ১, বিএনপি- ১ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে রায়শ্রী উত্তর ইউনিয়নে সেলিম পাটওয়ারী লিটন ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ৪ শত ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন মুশু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ২ শত ৮ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নে ৭মে/২০১৬ স্থগিত হওয়া চন্ডিপুর ৩ নং ওয়ার্ডের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ কেন্দে ২ হাজার ১ শত ২০ ভোটারের মধ্যে ১ হাজার ২শ ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে সাধারণ সদস্য পদে আবুল ফয়েজ মোরগ প্রতীক নিয়ে ৪শ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ হারুনুর রশিদ তালা প্রতীক নিয়ে ৩শ ৮৫ ভোট পান। সংরক্ষিত আসনের সদস্য পদে মনিকা বেগম বই প্রতীক নিয়ে ১হাজার ২শ ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আনোয়ারা বেগম মাইক প্রতীক নিয়ে ১ হাজার ১শ ৩০ ভোট পান।
এদিকে চিতোষী পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থগিত কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে আবু ইউসুফ পাটওয়ারী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৯ শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার আলম বেলাল ৩ হাজার ৪ শত ১৮ভোট পান। ওই ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী হোসেন ১ হাজার ৫ শত ৯১ ভোট পান। গত ৭মে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন গতকাল অনুষ্ঠিত হয়। কেন্দ্রটিতে ১ হাজার ৬ শত ৯৯জন ভোটারের মধ্যে ১হাজার ১শ’ ৭০জন ভোটাধিকার প্রয়োগ করে।
এতে সাধারণ সদস্য পদে মহরম আলী টর্চলাইট প্রতীক নিয়ে ৪শ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মাসুদুল ইসলাম তালা প্রতীক নিয়ে ২শ ৩৫ ভোট পান। সংরক্ষিত আসনের সদস্য পদে মনোয়ারা বেগম সূর্যমূখী ফুল প্রতীক নিয়ে ১হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জেসমিন আক্তার মাইক প্রতীক নিয়ে ৭শ ২৬ ভোট পান।
