
স্টাফ রিপোর্টার:
জেলার তিন উপজেলার পাঁচটি ইউপির স্থগিত হওয়া কেন্দ্রের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩জন ও বিএনপি মনোনীত ২ জন জয়লাভ করেছেন। গতকাল ৩১ অক্টোবর সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হচ্ছেন : সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম মিয়াজী (নৌকা)। তিনি পেয়েছেন ৯ হাজার ৩শ’ ৯২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান ঢালী (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ২শ’ ৫৪ ভোট।
আর উপ-নির্বাচনে সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত সাখাওয়াত হোসেন রণি পাটওয়ারী (নৌকা) ৪ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৮শ’ ১৬ ভোট। এ ইউনিয়নে একটি কেন্দ্রে পুনঃ ভোট হয়। ১২নং চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান জাহান আলী কালু (নৌকা) সর্বমোট ৭ হাজার ৬শ’ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান বেপারী (আনারস) পেয়েছেন ২ হাজার ৮শ’ ৫৭ ভোট। গতকাল অনুষ্ঠিত দুটি কেন্দ্রের উপ-নির্বাচনে খান জাহান আলী কালু পেয়েছেন ১ হাজার ২শ’ ২৬ ভোট, আর আঃ রহমান বেপারী পেয়েছেন ১ হাজার ১শ’ ৫০ ভোট। ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউপির তিনটি কেন্দ্রের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী বাছির আহাম্মদ জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ১শ’ ১৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন টেলু পেয়েছেন ৩ হাজার ৯শ’ ৬১ ভোট। শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী সেলিম পাটওয়ারী (ধানের শীষ) ৪ হাজার ৪শ’ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন পেয়েছেন (নৌকা) ৩ হাজার ২শ’ ২৮ ভোট। শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী (নৌকা) ৩ হাজার ৯শ’ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আলম বেলাল (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪শ’ ১৮ ভোট।
উল্লেখ্য, গতকাল জেলার পাঁচ উপজেলার ১৪টি ইউপির স্থগিত হওয়া ২২টি কেন্দ্রে উপ-নির্বাচন হলেও চেয়ারম্যানসহ ভোট হয়েছে চাঁদপুর সদর, শাহরাস্তি ও ফরিদগঞ্জে পাঁচটি ইউনিয়নে। আর বাদবাকিগুলোতে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার পদে শুধু পুনঃ ভোট হয়।
