
মোঃ জামাল হোসেন ঃ
শাহরাস্তিতে দুই দিনব্যাপী ১৫জন কবুতর খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার থেকে সোমবার উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম সম্পন্ন করেন।
দুই দিনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেণ- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ্ মারুফ উপস্থিত থেকে ১৫ জন খামারিকে কবুতর পালনের খাঁচা ও ঔষুধ বিতরণ করেন।
ওই সময় তিনি মানব স্বাস্থ্যতে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে ও বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থান হিসেবে কবুতর পালন একটি সম্ভাবনাময় খাত বলে অভিমত ব্যক্ত করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানায়, উপজেলার বিভিন্ন পর্যায়ে ৮ হাজার কবুতর পালিত হয়ে আসছে। খামারিদের আধুনিক পদ্ধতিতে কবুতর পালনের ধারণা না থাকায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছিলো। ওই অবস্থা থেকে উত্তোরণের জন্যই এ আয়োজন। ভবিষ্যতে আর্থিক অনুদান পাওয়া গেলে এই কার্যক্রমকে আরো সম্প্রসারণ করা হবে।
