স্টাফ রিপোর্টার:
শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ৫ বছর বয়সী মোঃ রাফিয়ান নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাফিয়ান দৈকামতা গ্রামের খন্দকার বাড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলার ছলে হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তখন তারা শিশুটি উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, রাফিয়ান নোয়াখালী জেলার প্রবাসী মোঃ সোহেল মিয়ার পুত্র। দুইদিন পূর্বে রাফিয়ান তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
