
মনিরুল ইসলাম মনির :
চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ রাঢ়ীকান্দি ঈদগাঁহ মাঠে বুধবার বিকেলে অপরাধ দমন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।
এ সময় তিনি বলেন, মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। ডাকাতি ও অপরাধ ঠেকাতে সকলকে এগিয়ে আসতে হবে। গ্রামবাসীর মাঝে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারে ও পুলিশ প্রশাসনকে খবর দিতে পারে। আপনারা ইতিমধ্যে নিজ উদ্যোগে গ্রামে পাহারার ব্যবস্থা করেছেন। এ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। এ এলাকার দুস্কৃতকারীদের নামের তালিকা আমাদের নিকট এসেছে। অপরাধীদের ধর-পাকড় শুরু হবে। অন্যায় করে কেউ রেহাই পায়নি এবং পাবেও না।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আব্বাছ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, থানার এএসআই মিজানুর রহমান, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আ’লীগ নেতা আব্বাছ খান, স্বেচ্ছানেবকলীগ নেতা দেওয়ান সালাউদ্দিন, ইউপি সদস্য গোলাম সারোয়ার জিলানী, সবুজ সরকার, সমাজসেবক মনিরুজ্জামান স্বপন, মো. হাসান খান, মাওলানা আবদুস সালেক প্রমুখ।
