
মোঃ জামাল হোসেনঃ
“কিছু কাজ পৃথিবীতে রেখে যেতে চাই, সেটাই হবে পৃথিবী আসার স্বার্থকতা”। এই শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তিতে রাসেল রেডিয়্যান্ট এসোসিয়েশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, শুভেচ্ছা উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় ইছাপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, ঢাকা চাঁদপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রিড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ এ.বি.এম মাহবুব আলম। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসাইন, সদস্য মোঃ মহিউদ্দিন মজুমদার শুভ্রর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল রেডিয়্যান্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ আমির হোসেন মির্জা, শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান বিএসসি, এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক সূত্রে জানা যায়, রাসেল রেডিয়্যান্ট এসোসিয়েশন-২০০০ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও শাহরাস্তি-হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৫জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আপনাদের সহযোগীতা পেলে আগামীতে আরো মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার লক্ষে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা ছিলেন, এসোসিয়েশনের সভাপতি মোঃ এমরান হোসেন, সহ-সভাপতি শামছ উদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুব আলম, সদস্য আবু সুফিয়ান, আলমগীর হোসেন, মহিউদ্দিন জিলানী, মোঃ ওমর ফারুকসহ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
