শাহরাস্তি উপজেলার আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যায়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার মিনুর বাড়ী ও তার বিদ্যাপিঠ ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার। আজ ২৫ আগস্ট দুপুরে তিনি হাড়িয়া পন্ডিত বাড়ীতে গিয়ে মিনুর আত্মহননের স্থান পরিদর্শন কনে। এ সময় তিনি মিনুর মা শাহিদা বেগমকে বুকে জড়িয়ে নেন এবং সান্তনা জ্ঞাপন করেন। তিনি মিনুর ভাইদের সাথেও কথা বলেন। এছাড়া তিনি মিনুর মা শহিদা বেগমের সাথে একান্তভাবে কিছু সময় কাটান।
এরপর পুলিশ সুপার আয়নাতলী বাজারে অবস্থিত ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সাথে আলোচনা করেন। এরপর তিনি বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে গিয়ে মিনুর সহপাঠির সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মিনুর আত্মহননের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হব। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, তারেকের মা ও বোনকে গ্রেপ্তার করা হবে। তিনি এ জন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চিতোষী পশ্চিম ইউ.পি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান।

