নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেওয়া সরকারের দৃষ্টান্ত স্থাপন
—উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সারাদেশের ন্যায় বই (উৎসব) বিতরণ সভা অনুষ্ঠিত হয়। গত ১ জানুয়ারী সকাল সাড়ে এগারটায় বিদ্যালয়ের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জনের সভাপতিত্বে ও উয়ারুক সপ্রাবির পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বিল্লান হোসেন তুষারের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, টামটা দঃ ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভুঁইয়া, টামটা উঃ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাঈনুদ্দিন, মোঃ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টামটা দঃ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম. মুনির হাসান, টামটা উঃ ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, মোঃ জাকির হোসেন, অভিভাবক সদস্য, অভিভাবক, এলাকার সুধীজন সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেওয়া সরকারের দৃষ্টান্ত স্থাপন। আজকে যারা বিনামূল্যে বই পেয়েছে সেই বই পড়ে সুশিক্ষিত হয়ে আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে কাজ করবে। বর্তমান সরকার বছরের প্রথম দিনই বিনামূল্যে পাঠ্য পুস্তক তুলে দেওয়ার কঠিন কর্মযজ্ঞ সম্পন্ন করা একটি বড় সাফল্য। শিক্ষা ক্ষেত্রে সরকার নিরলসভাবে ব্যাপক কাজ করে যাচ্ছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে হবে। বাল্য বিবাহ বিষয়ে শর্তক থাকতে হবে। কোন অবস্থাতে মেয়েদেরকে আঠারো বছরের আগে বিয়ে দেবেন না। স্কুল কলেজে ছাত্রীরা আসা যাওয়ার সময় কেউ উত্তাক্ত্য করলে তাৎক্ষনিক উপজেলা কল সেন্টারে যোগযোগ করার জন্য অনুরোধ করা হলো। উয়ারুক সপ্রাবির প্রধান শিক্ষক জানান ২০১৬ সালের পিএসসির ফলাফলে উয়ারুক সপ্রাবির শতভাগ সফলতা অর্জন করেছে। উপজেলার অন্যান্য বিদ্যালয়ের ফলাফলের তুলনায় বিদ্যালয়ে প্রতি বৎসরের ন্যায় এবারও তাদের সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। পিএসসিতে এ বিদ্যালয় থেকে ১১৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১১৯জনই কৃতকার্য হয়েছে। এতে জিপিএ- ৫ পেয়েছে ৬৩জন। এ গ্রেড পেয়েছে ৩৩জন শিক্ষার্থী। সকল শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে এ সফলতা অর্জিত হয়েছে। সেজন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যেন এ ধারাবাহিকতা অব্যাহত থাকে সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।
