রফিকুল ইসলাম বাবু।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম শনিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাল পরিদর্শন করেছেন। হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তুষ্টি প্রকাশ করেন।এসময় তিনি বলেন, হাসপাতালের পরিবেশ যদি নোংরা হয় তবে রোগীরা এখানে থেকে কি করে সুস্থ্য হবে। তাই হাসপাতালের পুরো পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তথ্য কেন্দ্র পদির্শনকালে তিনি বলেন, হাসপাতালের তথ্য কেন্দ্র থাকবে মূল ভবনে প্রবেশ মুখে অথচ এটি দ্বিতীয় তলায়। তথ্য কেন্দ্রে যদি তথ্য না থাকে তবে মানুষ এখন থেকে কি সেবা নিবে। একটি তথ্য কেন্দ্রে এই হাসপাতালের সকল তথ্য থাকতে হবে। তিনি আরো বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে গরিব মানুষরাই চিচিৎসা সেবা নিতে আসে। চাঁদপুরের বড় রোগীরা সরকারি হাসপালে চিকিৎসা নিতে আসে না। তারা লঞ্চে করে ঢাকা চলে যায়। কাজেই তাদের কথা আমাদের বিবেচনায় রাখতে হবে। এসময় উপস্থিত জেলা সিভিল সার্জন ডা. মো. সাইফুর রহমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর নবী মাসুম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশ্রাফ আহমেদ চৌধুরী সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
