মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ৩ টায় উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী টামটা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সফিকুর রহমানের নিজস্ব উদ্যোগে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা টামটা উত্তর ইউ.পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে ও ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন দাস, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোঃ শাহাদাত হোসেন মজুমদার, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন পাটওয়ায়ারী, উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন বিএসসি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদেয়ান হোসেন সেন্টু, পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নান বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ জসিম উদ্দিন জনি, টামটা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.মনির হোসেন মোল্লা, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামছুল হক মিয়াজী প্রমুখ।

