
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (৬৮) গত শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। ।
শনিবার সকাল ১০ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকয় মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। জানাযা শেষে পৌর সভার সেনগাঁও সোয়াআনী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান জানাযা পূর্বে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইয়াকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রশাসনের পক্ষে সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা শিক্ষক সংগঠনের পক্ষে অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, জাকির হোসেন পাটওয়ারী। জানাযা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কারুজ্জামান মিন্টু, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির,আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুদল মান্নান বেপারী, উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন, প্যানেল মেয়র বাহার উদ্দিন, মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, অহিদুর রহমান, আনোয়ার হোসেন, আমির হোসেন, বদিউর রহামন, আহসান হাবিব, সহ উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
