রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে পুকুরে ডুবে রিয়া আক্তার (১২) ও নাহিদা সুলতানা (১৪) নামের দুই বোনের করুন মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তারা সর্ম্পকে মামাতো ফুফাতো বোন।রিয়া চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের দাসাদী এলাকার ফজলুর হক আখন্দ এর মেয়ে। নাহিদা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নান্নু মিজির মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রিয়াদের বাড়িতে বেড়াতে যায় নাহিদা। শনিবার সকালে দুইজন পুকুরে গোসল করতে নাহিদা পুকুরে তলিয়ে যায়। নাহিদা সাঁতার জানতো না। তাই রিয়া নাহিদাকে বাঁচাতে গিয়ে দুইজনেই আর পুকুর পাড়ে উঠতে পারেনি। এসময় বাড়ির লোকজন জানতে পেরে পুকুরে জাল ফেলে তল্লাশি চালায়। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাপসাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জি এম ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
 
