
রফিকুল ইসলাম বাবু।
শাহরাস্তি উপজেলার ইছাপুর বাজার সংলগ্ন একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহম্পতিবার উত্তর টামটা ইউনিয়নের ইছাপুর গ্রামে রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় হবিব উল্লাহ, আবু সুফিয়ান ও ইসমাইল হেসেন জানান, রাত সাড়ে তিনটায় ইছাপুর বাজার সংলগ্ন শাহ আমানত স্পেশার ব্রেড এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় শাহরাস্তি ফাযার সার্ভিসে খবর দেয়া হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে আসতে আসতে বেকারির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। জীবনের সব হারিয়ে এখন নিঃস্ব প্রায় বেকারি মালিক আবুদল হান্নান। সে জানান, গত ছয় মাস পূবেৃ বেকারি দিয়েছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা শুরু করি। ছযমাসের মধ্যেই এমন আগুনে আমায় রাস্তায় নামিয়ে দিলো। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
