
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর জেলা কারাগারে হুমায়ন প্রধান(২৮) নামে এক হাজতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কারারক্ষীরা তাকে মৃত্য অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার হাজতি হুমায়ন প্রধানকে দেখে মৃত্য ঘোষনা করে।
ঘটনার পরেই নির্বাহী ম্যাজিষ্টেট জেল সুপার হাসপাতালে ছুটে আসেন।
চাঁদপুর মডেল থানার এসআই রাশেদ হাসপাতালে গিয়ে লাশ থানায় নিয়ে এনে সুরতাল করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
জানা যায়, মতলব দক্ষিন উপজেলার তেমাই গ্রামের আবদুল হাফিজ প্রধানিয়ার ছেলে রাজ মেস্তরী হুমায়ন প্রধানকে গত আড়াই মাস পূর্বে কচুয়া থানা পুলিশ ইয়াবা সহ আটক করে। পরে পুলিশ বাদি হয়ে মাদক মামলার আসামি করে তাকে আদালতে প্রেরন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা করাগারে প্রেরন করে। গত বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে হুমায়ন প্রধান আদালতে আসেন। সেই সময় তার স্ত্রী সারমিন আক্তার তার জন্য খাবার নিয়ে আদালতে গিয়ে দেখা করে কথা বলে আসেন। সুস্ত অবস্তায় হুমায়ন প্রধান আদালত থেকে জেলা কারাগারে যায়। তার জামিন না হওয়ার কারনে সে মানষিক ভাবে ভেঙ্গে গিয়ে খুব অসুস্থ হয়ে পরেন। শুক্রবার সকলে সে গুরুত্বর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ডুলে পরেন। পরে তাকে মৃত্য অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এদিকে মৃত্য হুমায়ন প্রধানের স্ত্রী সারমিন আক্তার ও তার চাচা ইব্রাহীম অভিযোগ করে বলেন, হুমায়ন প্রধান সুস্থ ছিলো। কি কারনে তার মৃত্যু হয়েছে তা আমাদের জানা নেই। সে যদি অসুস্থ থাকতো তাহলে বৃহস্পতিবার মামলার হাজিরা দিতে এসে আমাদের জানাতো। কারারক্ষিদের অবহেলার কারনে তার মৃত্যু হয়েছে।
হুমায়ন প্রধান ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে ২য়। তার বাবা আবদুল হাফিজ প্রধানিয়া ঢাকা ডেমরা একটি কারখানায় কাজ করে। ছেলের মৃত্যুর খবর শুনে সে এখন দিশেহারা।
