স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজে নির্বাচনী পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে (১১ ডিসেম্বর ) রবিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভনির্ং বডির নবনির্বাচিত সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন,এতদঅঞ্চলে শিক্ষার মানউন্নয়নে এ প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে আসছে । বিশেষ করে নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা রাখছে । আমি এ কলেজকে একটি মডেল প্রতিষ্ঠান করতে চাই । বর্তমান সরকারের আমলে এ কলেজে ৪তলা বহুতল একাডেমিক ভবন হচ্ছে । তাই অবকাঠামোগত সমস্যা অনেক ক্ষেত্রে সমাধান হয়েছে । এখন একটা ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকদের কাজ করতে হবে । আগামীতে যে সব বিষয়ে শিক্ষার্থীরা ফেল করবে সেব বিষয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে আর সেব বিষয়ে ভালো ফলাফল করবে সেব শিক্ষকদেরকে পুরস্কৃত করা হবে । এ বছর শিক্ষামন্ত্রনালয় পরিপত্র অনুযায়ী উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রী ফরমপিলাপ করা যাবে না । বিষয়টি অভিভাবকদের বুঝতে হবে । তাই এ বছর এইচএসসির ফরমপিলাম করার ক্ষেত্রে নীতিমালা মেনে চলতে হবে । কোন তদবির আমলে নেয়া হবে না । । আমরা চাই আগামীতে এ কলেজটি একটা ভালো ফলাফল অর্জন করবে । এ কলেজ থেকে যেসব ছাত্র-ছাত্রী জিপিত্র-৫ পাবে তাদেরকে আমার ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কৃত করা হবে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,কলেজ গভনির্ং বডির সদস্য সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি,সহকারী অধ্যাপক কামরুল হাসান,প্রভাষক মোঃ হানিফ মিয়া,প্রভাষক জিয়াউর রহমান,প্রভাষক মোঃ মনিক মিয়া,অভিভাবিকা সাবরিনা আক্তার,অভিভাবিকা নারগিস বেগম, অভিভাবিকা রুবি বেগম,অভিভাবিকা জোহুরা বেগম প্রমুখ । বক্তারা কলেজ গভনির্ং বডির নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে অভিনন্দন জানান এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । এ সময় গভনির্ং বডির অভিভাবক সদস্য শাহজাহান খান,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ নুরুল বাতেন ,প্রভাষক শামিমা আক্তার ,গভনির্ং বডির মহিলা শিক্ষক প্রতিনিধি প্রভাষক নুরুন্নাহান বেগম মুক্তাসহ শিক্ষক মন্ডলী , গভনির্ং বডির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক অভিভাবক অভিভাবিকা অংশ নেন ।
