স্টাফ রিপোর্টার:
জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যারের শেষ দিনে রোববার চাঁদপুরে ৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আ’লীগ নেতা শহিদুল্যাহ মাস্টার, অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আখন্দ ও ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া।
জেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নয় জন প্রার্থীর মধ্যে এখন প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, ইউসুফ গাজী, অ্যাড. নুরুল আমিন রুহুল ও নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
