চাঁদপুর নিউজ রিপোর্ট
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন। তাঁরা আজ চাঁদপুর শহর ও হাইমচরে নানা কর্মসূচিতে অংশ নেবেন। এ দিকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল রাতেই চাঁদপুর চলে আসেন।
আজ হাইমচরে শিক্ষা ও কৃষি বাজেট অনুষ্ঠানে উপস্থিত এবং হাইটেক পার্ক পরিদর্শন করবেন উক্ত তিন এমপি ও মন্ত্রী। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায়ও তাঁরা উপস্থিত থাকতে পারেন।
